দাশিয়ারছড়ায় কৃষি উন্নয়নের পদক্ষেপ
বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায় মৃত্তিকা সম্পদ বিভাগের মাটি পরীক্ষা ও কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের পর এখানকার কৃষক আগের চেয়ে ২৫ ভাগ বেশি ফসল উৎপাদন করতে পারবেন বলে আশা করছেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক শওকত আলী সরকার।
