Published : 08 Dec 2015, 06:37 PM
মঙ্গলবার খাগড়াছড়ির রামগড় থানার নবনির্মিত ভবনের ভত্তিপ্রস্তর উন্মোচনকালে মন্ত্রী একথা বলেন।
র্যাবের ১৪টি ইউনিট আছে উল্লেখ করে পার্বত্য চট্টগ্রামে এ বাহিনীর ইউনিট স্থাপনের ব্যাপারে তিনি বলেন, “যখনই প্রয়োজন হবে তখনই র্যাবের ইউনিট স্থাপন করা হবে।”
আইনশৃঙ্খলা বাহিনীর সমস্যা দ্রুত সমাধানের আশ্বাসও দেন মন্ত্রী।
শান্তিচুক্তির মাধ্যমে পাহাড়ে শান্তি ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এক্ষেত্রে তিনি আলাপ আলোচনার উপর গুরুত্বারোপ করেন।
শিগগিরই ফেইসবুক খুলে দেওয়া হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। একই কথা তিনি দুপুরে ফেনীতেও বলেছেন।
এ সময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরী, চট্টগ্রাম পুলিশের ডিইজি শফিকুর রহমান, গুইমারা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল তোফায়েল আহম্মদ, খাগড়াছড়ির পুলিশ সুপার মজিদ আলী, জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।