বেনাপোলে পিতলের মূর্তিসহ ২ কোটি টাকার মালামাল উদ্ধার
বেনাপোল সীমান্তে শনিবার পিতলের তৈরি মূর্তি ও চন্দন কাঠসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার এসব সামগ্রীর বাজার মূল্য দুই কোটি টাকা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন।
