২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রোববার ভারত যাচ্ছে কুড়িগ্রামের ১৬ পরিবার

কুড়িগ্রাম থেকে প্রথম দফায় ১৬ পরিবারের ৭২ জন ভারত যাচ্ছেন রোববার।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2015, 10:09 AM

Updated : 22 Aug 2022, 02:01 PM

জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সোহেল মারুফ এ তথ্য জানিয়েছেন।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দাশিয়ারছড়ার ১০ পরিবার এবং ভুরুঙ্গামারীর ছোট গাড়লঝোড়ার ছয় পরিবার ভারত যাওয়া সকল প্রস্তুতি শেষ করেছে। এরই মধ্যে ভারত সরকারের দেওয়া অস্থায়ী ভ্রমণ পাস এবং পরিচয়পত্র নিয়ে  অনেকেই ভারতে গিয়ে তাদের জন্য বরাদ্দ দেওয়া জায়গা দেখে এসেছেন।

সোহেল মারুফ জানান, চলতি বছরের গত ৩১ জুলাই মধ্যরাতে কুড়িগ্রামের অভ্যন্তরে ১২টিসহ বাংলাদেশে ১১১টি ছিটমহল একীভূত হয়। গত ৬-১৬ জুলাই দুই দেশের যৌথ সমীক্ষা পরিচালিত হয়।

“২২ নভেম্বর দাশিয়ারছড়ার ১০টি পরিবারের ৪৮ জন এবং ভুরুঙ্গামারীর ছয় পরিবারের ২৪ জন ভূরুঙ্গামারী বাগভান্ডার ও ভারতের সাহেবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে যাবেন।”

জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, ট্রাভেল পাস প্রাপ্তদের ভারতে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিন্তু যারা এখন ভারতে যেতে চায় না তাদের ব্যাপারে সরকার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানায়নি।

এর আগে গত বৃহস্পতিবার প্রথম দফায় বুড়িমারী সীমান্ত দিয়ে লালমনিরহাটের ৬৩ জন ভারতে যান।