২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে সংঘর্ষ

চাঁপাইনবাবগঞ্জে রেলের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদকালে স্থানীয়দের সঙ্গে রেলপুলিশের সংঘর্ষ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 04:45 PM

Updated : 22 Aug 2022, 01:56 PM

সোমবার দুপুরে এ সংঘর্ষের সময় রেলওয়ে পুলিশ প্রায় ৪০ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে বলে জানান এ অভিযানের পরিচালক পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদ।

তিনি বলেন, “সোমবার দুপুরে গুজব ছড়িয়ে তাদের ওপর হামলা চালিয়ে অভিযান বাধাগ্রস্ত করে। এতে বুলডোজারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

চাঁপাইনবাবগঞ্জে রেলের প্রায় ৩শ’ বিঘা সম্পত্তিতে প্রায় ৮শ’ অবৈধ স্থাপনা গড়ে ওঠে। ঘোষণার পরও সরিয়ে না নেওয়ায় রোববার থেকে বুলডোজার দিয়ে অবৈধ দোকানপাট ভেঙে ফেলা শুরু হয়।

সোমবার দুপুর পর্যন্ত দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সোমবার দুপুরে মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় উচ্ছেদকালে এক কিশোর ইটের নিচে চাপা পড়েছে অভিযোগ তুলে স্থানীয়রা অভিযান পরিচালনাকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় বুলডোজারটিতে আগুন দেয়া হয় বলে জানান তিনি।