২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গৃহবধূকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভার উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে দেবরের বিরুদ্ধে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 10:14 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

বুধবার সকালে উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান।

নিহত সালমা আক্তার (২৯) ওই এলাকার একলাছ উদ্দিনের স্ত্রী।

এ ঘটনার পর থেকে সালমার দেবর ছরোয়ার হোসেন পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, জমি নিয়ে বড়ভাই একলাছ ও ভাবি সালমার সঙ্গে মঙ্গলবার রাতে কথা কাটাকাটি হয় ছরোয়ারের। এর জেরে সকালে ভাবিকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সালমার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।