১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দিনাজপুরে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

দিনাজপুরের বিরল উপজেলা থেকে কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বিজিবি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 05:13 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

Image
দিনাজপুরে উদ্ধার কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি
Image
দিনাজপুরে উদ্ধার কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি

বুধবার দিনাজপুর বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার উপজেলার ঘাগড়াগাছি এলাকার একটি বাঁশঝাড় থেকে পরিত্যাক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।

“ভারতে পাচারের উদ্দেশ্য পাচারকারীরা সেখানে মূর্তিসহ অপেক্ষা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে মূর্তি ফেলে পালিয়ে যায় তারা।”


উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটির ওজন ৫৭ কেজি বলে জানান তিনি।