১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বরগুনার আমতলী উপজেলার এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার কাছে থাকা ৫০ হাজার টাকা লুট করেছে হামলাকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 03:33 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

জেলার পার্শ্ববর্তী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিরাশের বিল এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ হাওলাদার আমতলীর পূজা খোলা গ্রামের আবু হাওলাদারের ছেলে।

নিহতের খালু খলিল হাওলাদার জানান, সোমবার সকালে ফরিদ ও তার মামা মুছা শরীফ পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার বানাতি বাজারে গরু কিনতে গিয়েছিলেন।

“বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে তাদের উপর হামলা চালানো হয়।”

ওই সময় মুছা শরীফ পালিয়ে রক্ষা পেলেও তার ভাগ্নে ফরিদকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান তিনি।

আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, রাতেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।