২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে তালিকাভুক্ত সন্ত্রাসী জাহাঙ্গির গ্রেপ্তার

ফেনীতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জাহাঙ্গির আলম ভূট্টকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2015, 05:20 PM

Updated : 25 Apr 2022, 01:48 PM

রোববার মধ্যরাতে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হেক্কার দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ বলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানিয়েছেন।

বালিগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গিরের বিরুদ্ধে হত্যা ও নাশকতাসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য মতে একটি এলজি, দুটি দেশে তৈরি বন্দুক, ছয়টি কার্তুজ ও চারটি হাতবোমা উদ্ধার করা হয়।