২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিটনেসবিহীন যানের বিরুদ্ধে অভিযান চলবে

মহাসড়কে কোনোমতেই ফিটনেসবিহীন যানবাহন চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2015, 09:45 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

বুধবার বিকালে গাজীপুরের চন্দ্রায় সম্প্রসারিত সড়কের কাজ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের বলেন, ফিটনেসবিহীন যানবাহনে কোরবানির পশু পরিবহন করা হলে চালক ও মালিক উভয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফিটনেসবিহীন যানবাহনে কোরবানির পশু পরিবহন করা হলে চালক ও মালিক উভয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

এছাড়া আসছে কোরবানির ঈদে সারাদেশের মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

চন্দ্রার মোড়ে নতুন করে বাইলেন তৈরি করায় এবারের ঈদে কোনো ধরনের যানজট হবে না বলে আশ্বস্ত করেন মন্ত্রী।