২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠী বিএনপি সম্পাদক কারাগারে

নাশকতার মামলায় ঝালকাঠী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 07:03 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

রোববার ঝালকাঠীর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এসএম সোলায়মান এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান মুবিন জানান, দুপুরে মনিরুল ইসলামেআদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান তিনি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপির হরতাল-অবরোধের সময় কয়েকটি যাত্রীবাহী  বাসে আগুন দেওয়া ও ‘এমভি বাঙালি’ নামের একটি জাহাজে পেট্রোল বোমা নিক্ষেপসহ বিভিন্ন অভিযোগে  ৬টি মামলায় আদালতে আত্মসমার্পন করেন এই বিএনপি নেতা।