২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বাসের ধাক্কায় নিহত ১

রাজশাহীর গোদাগাড়ীতে বর যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় শিশুসহ আরও তিনজন আহত হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 07:21 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

নিহতের ফারুক হোসেন (৩৫) একই উপজেলার মহিষালবাড়ি গ্রামের ফকির উদ্দীনের ছেলে।

শনিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের স্লুইচগেট এলাকায় বরযাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ হোসেন।

দুর্ঘটনা শিকার সবাই মোটরসাইকেলে করে চাঁপাইনবাবগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন।

তিনি বলেন, “এর আগে আহতদেরও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এরা হলেন, নিহত ফারুক হোসেনের খালাত বোন রাহেজান খাতুন রুনি (৩০), তার শিশু কন্যা নিহা খাতুন (৩) এবং রুনির বোনের ছেলে বাবু মিয়া (২২)।

আহত তিনজনই মোটরসাইকেলের যাত্রী ছিলেন বলে জানান তিনি।