২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা থেকে যুবকের লাশ উদ্ধার

ঢাকার দোহারে পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 06:52 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

শনিবার বিকালে উপজেলার বিলাশপুর গ্রামের পদ্মা নদী থেকে শুধু অর্ন্তবাস পরিহিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে দোহার থানার এসআই মো. মোজাম্মেল হক জানিয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবকের মৃত্যুর কারণ জানাতে পারেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বিকালে পদ্মায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়।

সন্ধ্যায় লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমূল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর কথা রয়েছে।

লাশটি সম্পূর্ণ পঁচে যাওয়ায় লাশে আঘাতের চিহ্ন সনাক্ত করা যায়নি।

কয়েকদিন আগে হত্যা করে দুবৃর্ত্তরা  লাশটি নদীতে ভাসিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এসআই।