২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে পেট্রোল পাম্পের সারিতে খেলনা মোটরসাইকেল!

সিরিয়াল ধরে তেল পাওয়ার জন্য খেলনা মোটরসাইকেলটি রেখে যাওয়ার কথা বলেন চালক।

কুড়িগ্রামে পেট্রোল পাম্পের সারিতে খেলনা মোটরসাইকেল!
তেলের লাইনে খেলনা মোটরসাইকেল।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2026, 10:33 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শনিবার তেল দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর একটি পেট্রোল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে।

তবে এই সারিতে মোটরসাইকেলের পাশাপাশি একটি শিশুদের চার্জার চালিত খেলনা মোটরসাইকেলও রাখা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার স্বপন ফিলিং স্টেশনের সামনে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয়রা জানান, এদিন জুম্মার নামাজের পর নুর ইসলাম নামের এক ব্যক্তি সেখানে খেলনা মোটরসাইকেলটি রেখে চলে যান। বিষয়টি আশপাশের মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।

এ বিষয়ে নুর ইসলাম বলেন, আইন সবার জন্য সমান। তাই সিরিয়াল ধরে তেল পাওয়ার জন্য তিনি আপাতত খেলনা মোটরসাইকেলটি রেখেছেন। পরে তেল নেওয়ার সময় তিনি সেটি পরিবর্তন করে মোটরসাইকেল নিয়ে আসবেন।