২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র সংগ্রহ

বিএনপি মহাসচিবের পক্ষে তার চাচাতো ভাই নূর-এ-শাহাদাৎ স্বজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র সংগ্রহ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 07:40 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মির্জা ফখরুলের পক্ষে তার চাচাতো ভাই জেলা বিএনপির সাবেক সহসভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে জানান ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ।

নূর-এ-শাহাদাৎ স্বজন বলেন, “পরিবারের পক্ষ থেকে আমি জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। তিনি ঠাকুরগাঁও-১ আসনের জনপ্রিয় মানুষ। দীর্ঘদিন ধরে তিনি এই অঞ্চলের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

“সাধারণ জনগণ ভোট প্রদানের জন্য অপেক্ষায় রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভোটাররা মির্জা ফখরুলের প্রতি আস্থা দেখাবেন এবং বিপুল ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করবেন।” 

এর আগে ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল। সেখানে ঠাকুরগাঁও-১ আসনে তিনি নিজের নাম ঘোষণা করেন।

এটাই হয়ত শেষ নির্বাচন: মির্জা ফখরুল