বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ও দেশীয় অস্ত্র উদ্ধার
সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে আসলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধারের খবর জানিয়েছে বিজিবি।
শুক্রবার জীবতলী এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে ২৭-বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানিয়েছেন।
তিনি বলেন, “বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বিজিবির একটি টহলদল ঘটনাস্থলে অবস্থান নেয়। এ সময় তিন থেকে চারজন সন্দেহভাজন ব্যক্তি ওই এলাকায় আসে।
“এক পর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।”
উদ্ধার সামগ্রীর মধ্যে একটি বিদেশি (চায়না মডেল) পিস্তল, একটি তাজা গুলি, একটি পিস্তল বহনের ব্যাগ ও একটি পুরোনো পিস্তল কভার রয়েছে।
এছাড়া একটি দেশীয় একনলা বন্দুক ও সাতটি খালি খোসা, দুইটি বড় ও তিনটি ছোট চাইনিজ চাপাতি, দুইটি দেশীয় লোহার হাসুয়া, একটি লোহার হাতুড়ি, একটি বাটুল গুলতি, ২৬টি কাঁচের মার্বেল, পাঁচটি স্টিলের মার্বেল
এবং একটি পুরোনো স্কুল ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল জানিয়েছেন।
তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।
