২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

গত ২৫ জুলাই সংঘর্ষে পর প্রাণহানি বেড়ে দাঁড়াল দুইজনে।

পাবনায় মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু
পাবনার বেড়ায় তারাপুর গ্রামে সংঘর্ষের সময় ভাঙচুর করা একটি ঘর।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2025, 09:34 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আরও এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে সংঘর্ষে প্রাণহানি বেড়ে দাঁড়াল দুইজনে।

সোমবার রাতে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানান বেড়া মডেল থানার ওসি ওলিউর রহমান।

এর আগে ২৫ জুলাই উপজেলার তারাপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর ২০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। 

নিহত নিজামুদ্দিন মোল্লা (৫০) নতুন মসজিদের পক্ষের সমর্থক ছিলেন। তিনি ওই এলাকার বাসিন্দা।

ওসি ওলিউর রহমান বলেন, প্রথম মৃত্যুর পর থেকে ওই গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। আহত আরেকজনের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

পুলিশ ও স্বজনরা জানান, নতুন মসজিদের বারান্দা নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেন। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে হাদিস উদ্দিন প্রামাণিক (৪০) ঘটনার পরদিন মারা যান। 

সংঘর্ষে আহত নিজামুদ্দিন মোল্লার অবস্থাও গুরুতর ছিল। শুরুতে তাকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার অবনতি হলে সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে পথেই তার মৃত্যু হয়। 

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। 

এর আগে ২৬ জুলাই আহত হাদিস উদ্দিন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনিও নতুন মসজিদের পক্ষের সমর্থক ছিলেন।

পাবনায় মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, বাড়িতে