জামায়াত নেতা রেজাউল হত্যা মামলায় স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার মাহমুদুল হাসান রুবেল ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক।
শেরপুরে শ্রীবরদীতে সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিম হত্যা মামলায় নামে এক স্বেচ্ছাসেবকদল নেতাকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
সোমবার গভীররাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম জানিয়েছেন।
গ্রেপ্তার মাহমুদুল হাসান রুবেল ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক।
এদিকে রুবেলকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দল এবং শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মো. মাহামুমদুল হক রুবেল।
নিহত ৪০ বছর বয়সী রেজাউল করিম জামায়াত ইসলামী শ্রীবরদী উপজেলার সেক্রেটারি ও ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক ছিলেন।
গত ২৮ জানুয়ারি নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি কর্মীদের মারধরে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহে নেওয়ার পথে মারা যান রেজাউল। এরপর তার স্ত্রী বাদী হয়ে শেরপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ মোট ৭৩১ জনের নামে মামলা করেন।
সোমবার দুপুরে হাইকোর্টে বিভাগ ৪০ জনকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন। এ ঘটনায় রেজাউলের স্ত্রী প্রতিবাদ জানিয়ে শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
