করতোয়া নদীতে ভেসে উঠল নিখোঁজ কলেজ ছাত্রের লাশ
মারুফ শাহজাদপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বালুবাহী বাল্কহেডে বিদুৎস্পৃষ্ট হয়ে করতোয়া নদীতে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর পোলঘাট এলাকার পাশেই লাশ ভেসে উঠে বলে শাহজাদপুর থানার ওসি সবুজ রানা জানান ।
নিগত মারুফ হোসেন (১৮) উপজেলা সদরের দ্বারিয়াপুর বাজার পাড়ার কাপড়ের আড়ত ব্যবসায়ী আব্দুল হামিদের ছেলে। মারুফ শাহজাদপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
ওসি সবুজ বলেন, শনিবার দুপুর ২টার দিকে এমবি ফাতেমা জাহান বাল্কহেডটি বালু আনলোড করে ফিরে যাবার সময় করতোয়া নদীর মোহাম্মদপুর পোলঘাট এলাকায় পৌঁছলে ওপরে থাকা বিদ্যুৎতের তারে লেগে যায়।
সবুজ বলেন, এসময় বল্কহেডের চালক রেদওয়ান বিদ্যুৎস্পৃষ্টে আহত হন এবং কলেজ ছাত্র মারুফ নদীতে পড়ে নিখোঁজ হয়। সোমবার দুপুরে ঘটন্স্থলের পাশেই মারুফের লাশ ভেসে ওঠে।
নৌ-পুলিশের সহায়তায় লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন:
