২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ৫

বৃষ্টি ও অতিরিক্ত গতির কারণে একুশে পরিবহনের বাসটি উল্টে যায় বলে ধারণা হাইওয়ে পুলিশের।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 01:23 AM

Updated : 26 Aug 2026, 03:11 PM

কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে পাঁচজনের আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ। 

বুধবার রাত ১১টার দিকে বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

বৃষ্টি ও অতিরিক্ত গতির কারণে একুশে পরিবহনের বাসটি উল্টে যায় বলে ধারণা হাইওয়ে পুলিশের।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আ. মমিন বলেন, বাসটি ঢাকা থেকে ফেনীর মাইজদী যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান।

স্টেশন লিডার হানজালা সিদ্দিকী বলেন, “ঘটনাস্থলে এসে আমরা বাসের ভেতর থেকে গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে স্থানীয় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। 

“যাত্রীদের সব মালামাল উদ্ধার করা হয়েছে।  অন্যান্য যাত্রীরা গন্তব্যে যাওয়ার জন্য পুলিশের সহযোগিতা নিচ্ছে।”

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আ. মোমিন বলেন, “দ্রুত সময়ে গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।”