০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

খুলনায় ইটভাটায় ঢুকে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

স্বজনরা বলছে, চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝেমধ্যে রাতে ইটভাটায় থাকতেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 01:44 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

খুলনার রূপসা উপজেলায় ইটভাটায় ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে; যিনি যুবদল কর্মী ছিলেন বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে পুলিশ।

নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের ‘মেসার্স রূপসা ব্রিকস’ ইটভাটায় মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান।

নিহত ৩৫ বছর বয়সী ফখরুল শেখ নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “ফখরুল রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা। বর্তমানে তিনি যুবদলের কর্মী হিসেবে সক্রিয় ছিলেন। কয়েকজন ব্যক্তি ইটভাটায় প্রবেশ করে তাকে গুলি করে পালিয়ে যান।

“গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

স্বজনরা জানান, রূপসা ব্রিকস ইটভাটাটি ফখরুলদের মালিকাধীন। চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝেমধ্যে রাতে ইটভাটায় থাকতেন। মঙ্গলবার রাতেও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।

এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে ওসি আবদুর রাজ্জাক মীর জানিয়েছেন। 

তিনি বলেন, “হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।”