২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ আওয়ামী লীগের সম্পাদক আজম কাশিমপুর কারাগারে

আজমের স্ত্রী মরিয়ম বেগমকেও সেনাবাহিনীর ওপর হামলা ও গাড়ি ভাংচুরের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ আওয়ামী লীগের সম্পাদক আজম কাশিমপুর কারাগারে
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2025, 02:03 AM

Updated : 26 Aug 2026, 01:10 PM

বেনাপোলে গ্রেপ্তার হওয়া গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজমকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জে জেলা কারাগারের জেলার তানিয়া জামান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে কাশিমপুরে পাঠানো হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, আজমের বিরুদ্ধে সেনাবাহিনীর ওপর হামলা, গাড়ি পোড়ানো, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার হত্যার মামলা রয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর ওপর হামলায় তিনি আসামি।

ওসি বলেন, এসব মামলা আজমকে মঙ্গলবার রাত ৯টার দিকে আদালতে তোলা হয়। ওই আদালতের বিচারক অনুশ্রী রায় তাকে জেলহাজতে পাঠানোর আদেন দেন। এরপর  রাত সাড়ে ৯টার দিকে এ নেতাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো  হয়। 

 ওই কর্মকর্তা বলেন, জিএম সাহাবুদ্দিন আজমের স্ত্রী মরিয়ম বেগমকে (৩৭) সেনাবাহিনীর ওপর হামলা ও গাড়ি ভাংচুর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকেও রাতে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

জেলার তানিয়া জামান বলেন, রাত সাড়ে ৯টায় আজমকে জেলা কারাগারে আনা হয়। রাত সাড়ে ১০টার দিকে তাকে পাঠানো হয় কাশিমপুর কারাগারে। 

এদিন বেলা ১১টার দিকে আজমকে গ্রেপ্তার করার তথ্য দেন বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সী জানান।

সাহাবউদ্দিন আজম গোপালগঞ্জ জেলার সদর থানার বীণাপাণি গার্লস স্কুল রোডের মৃত মইনদ্দিনের ছেলে। 

ইলিয়াস হোসেন বলেন, “আমাদের কাছে আগে থেকেই খবর ছিল সাহাবউদ্দিন আজম ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব কর্মকর্তাকে সতর্ক করে দেওয়া হয়।”