২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 12:39 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

পঞ্চগড়ের বোদা পৌর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ওয়েলডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় পৌরসভার ঝিনুক নগর এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন বোদা থানার ওসি মো. আজিম উদ্দীন। 

নিহত পলাশ (২৭) ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও এলাকার হেলথেলুর ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন,  সন্ধ্যায় বোদা পৌরশহরে ঝিনুক নগর এলাকায় এক বাড়িতে ওয়েলডিংয়ের কাজ করছিলেন পলাশ। এ সময় অসাবধানবশত বিদ্যুতের তারে হাত পড়লে বিদ্যুতায়িত তিনি মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আজিম উদ্দীন আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।