২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, কাউন্সিলর নিহত

বরিশাল-ঝালকাঠি মহাসড়কে নলছিটি উপজেলার রায়াপুরে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 03:58 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

ঝালকাঠির নলছিটি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাবেক এক কাউন্সিলর নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেল চালক।

রোববার দুপুর ২টার দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে উপজেলার রায়াপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি আরিফুল আলম জানিয়েছেন।

নিহত হুমায়ুন কবির সাগর (৩৫) ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

আহত মোটরসাইকেল চালক মো. সোহেল ঝালকাঠি স্টেশন রোডের ব্যবসায়ী। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হুমায়ুন কবির সাগর ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

হুমায়ুন কবির সাগর ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

সাগরের ভাই মাহবুব সৈকত বলেন, বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক সোহেল ও আরোহী সাগর গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

ওসি আরিফুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।