২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে লক্ষ্মীপুরে পরীক্ষার্থীদের বিক্ষোভ

এইচএসসি পরীক্ষা শেষে শহরের উত্তর তেমুহনী এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে লক্ষ্মীপুরে পরীক্ষার্থীদের বিক্ষোভ
লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় গ্যাস পাম্পের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 07:02 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছেন একদল পরীক্ষার্থী। 

বুধবার দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে শহরের উত্তর তেমুহনী এলাকায় গ্যাস পাম্পে এ কর্মসূচি পালন করে তারা।  

বিক্ষোভে লক্ষ্মীপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, দালাল বাজার ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজ এবং অক্সফোর্ড কলেজের অর্ধশতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, “পরীক্ষামন্ত্রী আমাদের দরকার নেই। আমরা শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব শিক্ষামন্ত্রী চাই। মিলনকে পদত্যাগ করতে হবে।”