১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে কোভিডে বৃদ্ধের মৃত্যু

এই মুহূর্তে সিলেটের কোনো হাসপাতালে কোভিড-১৯ পজিটিভ রোগী ভর্তি নেই।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 05:26 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

৯০ বছর বয়সী এই বৃদ্ধ বুধবার সকালে নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক মো. আনিসুর রহমান জানান।  

তিনি বলেন, বৃদ্ধ কোভিড ছাড়াও আরও নানা রোগে আক্রান্ত ছিলেন। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে করোনাভাইরাসে তিনজনের মৃত্যু হয়েছে। তবে সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ জনের করোনাভাইরাস পরীক্ষার পর একজনের শনাক্ত হয়েছে। 

জানুয়ারি থেকে ৭৬৬টি পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩০ জন। তবে এই মুহূর্তে কোনো হাসপাতালে কোভিড-১৯ পজিটিভ রোগী ভর্তি নেই। 

সর্বশেষ ২৬ জুন কোভিড আক্রান্ত রোগী মারা গিয়েছিলেন সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে।