২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধভাবে সীমান্ত পারাপার: চাঁপাইনবাবগঞ্জে আটক ৪ বাংলাদেশি

“জিজ্ঞাসাবাদে জানা যায়, গরু ও মাদক চোরাচালানের জন্য তারা আগের দিন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল।”

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2024, 05:57 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে সীমান্ত পিলার ১৩/১-এস এর কাছ থেকে তাদের আটক করা হয় বলে

ফতেপুর বিওপির-৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মনির-উজ-জামান জানান।

আটকরা হলেন-শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপির সাহাপাড়া এলাকার নুহ নবী (৩৫), সুমন (৩০), এম আলী (২৬) ও সুজন শেখ (২৭)।

লেফট্যানেন্ট কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, “ভারত থেকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের থামার নির্দেশ দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে টহল দল ধাওয়া দিয়ে চারজনকে আটক করে।

“পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, গরু ও মাদক চোরাচালানের জন্য তারা আগের দিন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল।”  

আটকদের শিবগঞ্জ থানায় হস্তান্তর এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।