ঈদ: শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর ১০ দিন বন্ধ
“তবে পাসপোর্টধারী যাত্রীদের জন্য নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট ঈদের দিনসহ প্রতিদিন খোলা থাকবে।”
কোরবানির ঈদ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
এই ছুটি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ১৪ জুন পর্যন্ত চলবে বলে জানান নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক (এডি) জাহিদুল ইসলাম।
শুক্রবার তিনি বলেন, “তবে পাসপোর্টধারী যাত্রীদের জন্য নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট ঈদের দিনসহ প্রতিদিন খোলা থাকবে। বর্তমানে বিশেষ ব্যবস্থায় ভারতীয় নাগরিকরা এই পথে যাতায়াত করতে পারছেন।”
এই স্থলবন্দর দিয়ে বর্তমানে ভারত ও ভুটান থেকে শুধু পাথর আমদানি করা হচ্ছে।
নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ঈদের বন্ধের পর ১৫ জুন থেকে ফের বন্দরের সব কার্যক্রম চলবে।
