২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় প্রাইভেটকারে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

“মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2025, 09:08 AM

Updated : 26 Aug 2026, 12:25 PM

যশোরের শার্শা উপজেলায় বেড়াতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত হয়েছেন।  

বুধবার রাত ১০টার দিকে শার্শা মিনি স্টেডিয়ামের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান।  

নিহতরা হলেন- শার্শার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক রাসেল হোসেন (২০) ও একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মোটরসাইকেল আরোহী জাহিদ হোসেন (২২)।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি রবিউল ইসলাম বলেন, “রাসেল ও জাহিদ মোটরসাইকেলে করে নাভারণ থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে বেনাপোলমুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলের পেছনে জোরে ধাক্কা দিলে দুজনই রাস্তায় ছিটকে পড়েন।

“এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় প্রাইভেটকারের চালক দ্রুতগতিতে চালিয়ে বেনাপোলের দিকে পালিয়ে যান।”

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, নিহত মোটরসাইকেল আরোহী দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাইভেটকারটি আটকের চেষ্টা এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।