২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গলায় লুঙ্গি পেচানো হাজতির লাশ, সুপারের দাবি আত্মহত্যা

একটি হত্যা মামলায় গত তিন বছর ধরে হাজতে আছেন রমজান আলী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2023, 05:16 PM

Updated : 20 Apr 2023, 05:16 PM

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে গলায় লুঙ্গি পেচানো এক হাজতির মরদেহ উদ্ধার করা হয়েছে। কারাগার কর্তৃপক্ষের দাবি তিনি আত্মহত্যা করেছেন।

বুধবার রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. শহিদুল ইসলাম।

নিহত রমজান আলী (২৮) জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মন্নাফ মিয়ার ছেলে। তিনি একটি হত্যা মামলায় গত তিন বছর ধরে হাজতে আছেন।

কারাগারের সুপার মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, রমজান রাতে লুঙ্গি দিয়ে বাথরুমে ভেন্টিলেটরে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন।

তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।