হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় শটগান উদ্ধার
পুলিশ বলছে, অস্ত্রটি সার্কেল অফিসের ভেতরে দেয়ালের কাছে ছালার ব্যাগে মোড়ানো অবস্থায় ছিল।
হবিগঞ্জ সদর মডেল থানা কম্পাউন্ডের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে সদর থানার সার্কেল অফিসের ভেতরে দেয়ালের কাছে ছালার ব্যাগে মোড়ানো অবস্থায় শটগানটি পড়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা।
পরে পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে সেটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. নূরে আলম বলেন, “শটগানটি পুলিশের খোয়া যাওয়া নাকি অবৈধ অস্ত্র সেটি জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
