২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলার আসামি গ্রেপ্তার

এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সোহেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 12:03 AM

Updated : 11 Sep 2026, 03:45 PM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বুধবার র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন বলেন, মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৩৪)। 

মামলার বরাতে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সোহেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে ওই নারী তার স্বামীকে মৌখিকভাবে তালাক দেন। পরে বিয়ের প্রলোভনে সোহেল ও ওই নারী একত্রে বসবাস করতে থাকেন। 

মামলায় বলা হয়, ৯ থেকে ১৫ মে’র মধ্যে সোহেল কয়েকবার নারীকে ধর্ষণ করেন। সোমবার ওই নারী কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯ (খ) ধারায় মামলা করেন।

র‌্যাব জানায়, মামলার পর থেকেই তারা আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত চালাচ্ছিলেন।