২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপ্রবেশ: সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

তাদের দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2025, 04:33 PM

Updated : 26 Aug 2026, 11:16 AM

সিলেটের সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে সিলেট ব্যাটালিয়ান-৪৮ লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৩৯/এমপি থেকে আনুমানিক ৯০ গজ বাংলাদেশের ভেতর শ্যামারগাঁও নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

এ খবর নিশ্চিত করেছেন বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

আটকরা হলেন- ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের তুফান বিশ্বাসের ছেলে নান্টু বিশ্বাস (২২) ও একই গ্রামের রাজেন্দ্র বিশ্বাসের ছেলে সুবোধ বিশ্বাস (৬৫)।

তাদের দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর জানান।