২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় পুড়েছে ৫ দোকান

ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 10:50 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। 

শুক্রবার রাতে উপজেলার বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বিরামপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে মোহনগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন জানান। 

ফায়ার সার্ভিস জানায়, ব্যবসায়ী শাহীন মিয়ার তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে শাহীন মিয়া, বাবলু, শহীদ, হৃদয়, মো. রিপন মিয়ার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মুদি ও কাপড়ের দোকানও রয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।”