২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র আন্দোলনে হামলার মামলা, ফেনী পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

“তিনি আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছেন বলে তদন্তে নাম আসে।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2024, 05:26 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান ওরফে শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বুড়িচং বাজার এলাকা থেকে হাবিবুরকে গ্রেপ্তার করা হয় বলে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান।

হাবিবুরের গ্রামের বাড়ি বুড়িচং উপজেলায় হরিপুর গ্রামে। তিনি ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হাবিবুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরা বাজারসহ বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের পক্ষে অবস্থান নেন। ফেনীতেও তিনি আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছিলেন। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আজিজুল বলেন, “হাবিবুর রহমান আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছেন বলে তদন্তে নাম আসে। এজন্য তাকে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।”