২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন, ১৪ জনের জেল

প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 05:17 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ১৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার দুপুরে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার উলুকান্দি গ্রামের নুর উদ্দিন (৩৩), নিশাপট গ্রামের জাকারিয়া (২৬), আব্দুল্লাপুর গ্রামের শাহজাহান মিয়া (৩২), কাঁঠালবাড়ি শানখলা গ্রামের শাহীন মিয়া (২১), পূর্ব পঞ্চাশ গ্রামের ওয়াহিদ মিয়া (২৩), মহিমাউড়া শানখলা গ্রামের আব্দুল করিম জুনেদ (১৯), কাঁঠালবাড়ি গ্রামের মো. ইউসুফ (২৩), হলহলিয়ার মো. এনামুল হক (১৯), ডেউয়াতলী, শানখলার মো. জামাল মিয়া (২১), ফান্দ্রাইল শানখলার রিপন মিয়া (২৪), বরমপুর গ্রামের নয়ন মিয়া (২২) দেউন্দি গ্রামের মো. আতর আলী (৪২), একই গ্রামের মো. নুরুল ইসলাম (৪৩), কাঁঠালবাড়ির বদরগাজির মো. সারাজ মিয়া (৩০)।

ইউএনও শফিকুল ইসলাম বলেন, পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী চক্র। বিষয়টি জানতে পেরে সেখানে সকাল থেকে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের কয়েকটি টিম। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়েছে।