২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সরিষা ক্ষেতে সেচ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

এসআই তাপস বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনাজনিত বলে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 01:00 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সরিষা ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।

শুক্রবার বিকালে উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিগঞ্জ থানা পুলিশের এসআই তাপস কুমার ঘোষাল। 

নিহত নুর ইসলাম তরফদার (৭৩) উজয়মারি গ্রামের বাসিন্দা এবং রজব আলী তরফদারের ছেলে।

পরিবারের বরাতে এসআই তাপস কুমার ঘোষাল বলেন, শুক্রবার বিকালে সরিষা ক্ষেতে সেচ দেওয়ার উদ্দেশ্যে মোটর চালু করতে যান। এ সময় হঠাৎ শর্ট সার্কিট হলে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

এসআই তাপস বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনাজনিত বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।