২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মাদারীপু‌রের এক্সপ্রেসওয়েতে বাস উল্টে নিহত ১, আহত ১০

ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের বাসটি পটুয়াখালীর কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল।

মাদারীপু‌রের এক্সপ্রেসওয়েতে বাস উল্টে নিহত ১, আহত ১০

শিবচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2024, 11:37 AM

Updated : 24 Apr 2024, 11:37 AM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাস উল্টে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ বাসযাত্রী।

বুধবার ভোরের দি‌কে শিবচরের বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ।

ওসি জানান, ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনিক পরিবহনের বাসটি ভোরে বন্দরখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

ঘটনাস্থলেই মারা যান বাসের যাত্রী গোলাম রহমান শিকদার (৫০)। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জে।এ সময় আহত হয়েছেন বাসের আরও ১০ যাত্রী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় কয়েকটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে।

ওসি শাকিল আরও জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম চলমান রয়েছে।