২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পটুয়াখালীর কারাগারে হাজতির মৃত্যু

মোসলেম আলী খলিফা হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করছিলেন।

পটুয়াখালীর কারাগারে হাজতির মৃত্যু

পটুয়াখালী জেলা কারাগার।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2023, 10:50 AM

Updated : 08 Aug 2023, 10:50 AM

পটুয়াখালী জেলা কারাগারে এক বৃদ্ধ হাজতির মৃত্যু হয়েছে। 

সোমবার সন্ধ্যা ৬টার দিকে জেলা কারাগারে অসুস্থ হওয়ার পর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন জেল সুপার মো. মাহাবুবুল আলম। 

হাজতি মোসলেম আলী খলিফা (৬৬) জেলার কলাপাড়া উপজেলার সলিমপুর গ্রামের মৃত ছলেম উদ্দিন খলিফার ছেলে। কলাপাড়া নির্বাহী বিচারকের আদালত থেকে মামলা মূলে গত ৩ জুলাই তিনি কারাগারে আসেন। 

জেল সুপার মাহাবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোসলেম আলী খলিফা হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করছিলেন।

কারাগারে আসার পরেও কারা হাসপাতালের মাধ্যমে তার রোগের চিকিৎসা ও ঔষধ চলমান ছিল। এর মধ্যে সোমবার বিকালে তিনি হঠাৎ অসুস্থ হলে তাৎক্ষণিক কারা হাসপাতালে তাকে চিকিৎসা প্রদান করা হয়। 

অবস্থার উন্নতি না হওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ জসীম জানান, মৃত হাজতির লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।