Published : 16 Jul 2026, 02:19 PM
নেত্রকোণার পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের ইছবপুর এলাকায় এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম।
নিহত রুবান মিয়া (৩১) মদন উপজেলার হাঁসকুড়ি গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে।
পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, সকালে নেত্রকোণা থেকে একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল, অপরদিকে ময়মনসিংহ থেকে একটি ট্রাক নেত্রকোণা শহরের দিকে যাচ্ছিল। পথে ইছবপুর এলাকায় ট্রাক দুইটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
পরিদর্শক আরও জানান, নিহতের লাশ থানায় রাখা আছে। ঘটনার পরপরই অপর ট্রাকের চালক পালিয়ে যান। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।