২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের প্যারাবনে তরুণী ধর্ষণ: আটক ৩

ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো থানায় এজাহার দায়ের করা হয়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন।

কক্সবাজারের প্যারাবনে তরুণী ধর্ষণ: আটক ৩
প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2025, 04:39 PM

Updated : 26 Aug 2026, 11:32 AM

কক্সবাজারের চকরিয়ার এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহেশখালীর শাপলাপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন। 

আটকরা হলেন- বদরখালীর মো. আবছার উদ্দিনের ছেলে সজীব, বশির আহমদের ছেলে ছোটন, জিয়াবুলের ছেলে তাজুল। 

তারা সবাই বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানান চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুইয়া।

তিনজনকে আটকে পুলিশকে সহায়তাকারী স্থানীয় যুবদল নেতা বুলবুল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পান ওই তিনজন শাপলাপুরের একটি মৎস্য ঘেরে আশ্রয় নিয়েছেন, পরে পুলিশকে তা জানালে সেখান থেকেই তাদের আটক করা হয়।

কক্সবাজারে নারীকে 'দলবেঁধে ধর্ষণ'

রোববার রাত ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীর সংযোগস্থল বদরখালী ব্রিজ সংলগ্ন প্যারাবনে সংঘবদ্ধ ধষর্ণের শিকার হওয়ার অভিযোগ তোলেন এক তরুণী। 

২৫ বছর বয়সী ওই নারী জানান, তিনি চট্টগ্রামের বাঁশখালী থেকে মহেশখালীর নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বদরখালী-মহেশখালী ব্রিজের মাঝখানে গিয়ে অটোরিকশা চালক যান্ত্রিক ত্রুটির কথা বলে তাকে নামিয়ে দেয়।

পরে আবারও সিএনজি স্টেশনে যাওয়ার পথে কয়েকজন যুবক তাকে ব্রিজ সংলগ্ন প্যারাবনে নিয়ে যায়। সেখানে প্রায় ৮ থেকে ১০ জন যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে কয়েক দফায় ধর্ষণ করে।

ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো থানায় এজাহার দায়ের করা হয়নি জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।