২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

পোশাক শ্রমিক হত্যা: নারায়ণগঞ্জ শ্রমিক লীগের ২ নেতা গ্রেপ্তার

১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ডিআইটি এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মো. রাসেল।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2025, 11:42 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তৈরি পোশাক শ্রমিক হত্যা মামলায় নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার দুপুরে নগরীর খানুপর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান।

গ্রেপ্তার নেতারা হলেন- শ্রমিক লীগের নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর কবির বকুল এবং সাবেক যুগ্ম সম্পাদক আসলাম মিয়া।

মামলার বরাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই জানায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ডিআইটি এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মো. রাসেল। তিনি স্থানীয় একটি হোসিয়ারি কারখানায় কাজ করতেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই মারা যান রাসেল। তাকে তার গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের ভোলাগাড়িতে দাফন করা হয়।

পিবিআই কর্মকর্তা মোস্তফা কামাল রাশেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা এজাহারভুক্ত আসামি নন। তবে সদর মডেল থানার হত্যা মামলাটির তদন্তে পিবিআই তাদের দুজনের সম্পৃক্ততা পেয়েছে।