২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে আগুনে পুড়ল ৩ দোকান

লাহুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে বলে লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহাগউজ্জামান জানান।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2026, 10:35 AM

Updated : 26 Aug 2026, 03:34 PM

নড়াইলের লোহাগড়া উপজেলায় আগুনে তিনটি দোকান পুড়ে গেছে।

শুক্রবার ভোরে উপজেলার লাহুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে বলে লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহাগউজ্জামান জানান।

আগুন লাগার বিষয়টি মসজিদের মাইক থেকে প্রচার করা হয়। তাৎক্ষণিকভাবে লোকজন আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়ারের মালিক মো. বকুল শেখ দাবি করেন, দুটি দোকান আলাদা। দুই দোকানে তার প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

একতা ফার্নিচারের মালিক মো. ফারুক বিশ্বাস দাবি করেন, তার দোকানের প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহাগউজ্জামান বলেন, একটি হার্ডওয়ারের দোকান পুরোপুরি এবং দুটি ফার্নিচারের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।