২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে মাদক মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

খেলালের বিরুদ্ধে হারাগাছ ও গংগাচড়া থানায় মাদকসহ মোট চারটি মামলা রয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2026, 07:42 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

মাদক মামলায় রংপুর নগরীর বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার খেলাল মিয়া (৫৩) নগরীর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।

হারাগাছ থানার ওসি অশোক কুমার চৌহান বলেন, শুক্রবার রাতে তাকে হারাগাছ পৌর এলাকার হক বাজার থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, খেলালের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হারাগাছ ও গংগাচড়া থানায় মাদকসহ মোট চারটি মামলা রয়েছে।

রংপুর মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক বলেন, খেলাল মিয়া দলের নেতা; তবে কোন মামলায় গ্রেপ্তার হয়েছেন তা তিনি জানেন না।