২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পৃথক দুই গাড়ির ধাক্কায় নিহত ২

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়।

গোপালগঞ্জে পৃথক দুই গাড়ির ধাক্কায় নিহত ২
প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 04:54 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কৃষকসহ দুজন নিহত হয়েছেন।

সোমবার সকালে সদর উপজেলার গোবরা এবং রোববার রাতে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরায় এসব দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান ও ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- শহরের বেদগ্রামের সোনামিয়া মোল্লার ছেলে ৪৮ বছর বয়সী কৃষক নান্নু মোল্লা।

আরেকজন নারী এবং তার বয়স ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, “গোবরা এলাকায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় কৃষক নান্নু মোল্লা গুরুতর আহত হন।

“স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

অপরদিকে ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, “শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ ফুকরায় গাড়ির চাপায় এক নারী গুরুতর আহত হন।

“স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।”