সিলেটে যুবককে কুপিয়ে হত্যা
“পূর্ব বিরোধ নাকি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনাটি ঘটেছে, খতিয়ে দেখা হচ্ছে,” বলেন ওসি।
সিলেট সদর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার খাদিমনগর জাতীয় উদ্যানের গেইটে পাশে মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিছুর রহমান জানান।
নিহত আজাদুর রহমান (২৫) গোয়াইনঘাটের বিছনাকান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে। ঘটনার সময় আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।
ওসি বলেন, “পূর্ব বিরোধ নাকি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনাটি ঘটেছে, খতিয়ে দেখা হচ্ছে। নিহতের দেহে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। আমি আহত যুবকের সঙ্গে কথা বলতে ওসমানী হাসপাতাল যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।”
