২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ নিহত

নিহত আবু বক্কর একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন। পালিয়ে গেছেন অপর মোটরসাইকেলের চালক সিজন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 01:31 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

শেরপুরের ঝিনাইগাতীতে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলগুলোর তিন আরোহী। 

রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঝিনাইগাতী–গজনী সড়কের রাংটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইগাতী থানার ওসি নাজমুল হাসান জানান। 

নিহত আবু বক্কর (৬০) একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন। পালিয়ে গেছেন অপর মোটরসাইকেলের চালক সিজন (২১)। 

এ দুর্ঘটনায় আহত হয়েছেন, কবিতা খাতুন (১৫), সিনহা খাতুন (১০) ও শিফাত (২০)। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাংটিয়া এলাকায় দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রচণ্ড শব্দ হয়। স্থানীয়রা ছুটে এসে মারাত্মক আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন। 

অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি নাজমুল হাসান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।