Published : 08 Aug 2026, 12:17 AM
নেত্রকোণা শহরের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট কাজ করছে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয়রা বলেন, বড়বাজারের মজুমদার ইলেকট্রনিক্স থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। মুহূর্তেই তা আশপাশের দোকান ও বাড়িঘরে ছড়িয়ে পড়ে।
মজুমদার ইলেকট্রনিক্স যে জায়গায় অবস্থিত সেই সারিতে সামনের অংশে দোকানঘর এবং পেছনের অংশে বাসাবাড়ি রয়েছে।
ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে।