২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে মোটরসাইকেল চাপায় কলেজ ছাত্র নিহত

ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা সজীবকে দ্রুতগামী একটি মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2024, 01:48 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

গোপালগঞ্জে সদর উপজেলায় মোটরসাইকেলের চাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে ওই কলেজ ছাত্র মারা যান বলে জানিয়েছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি আবুল হাসেম মজুমদার। 

নিহত সাগর বিশ্বাস (২২) গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের নিজড়া গ্রামের সঞ্জিব বিশ্বাসের ছেলে। তিনি জেলা শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজের সম্মান প্রথম ব‌র্ষের ছাত্র ছিলেন। 

ওসি জানান, শুক্রবার বিকালে সাগর বিশ্বাস চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। 

এতে  মারাত্মক আহত কলেজ ছাত্রকে উদ্ধার করে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।