১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: ‘মবের’ শঙ্কায় কারাগারেই আসামিদের ডোপ টেস্ট

ডোপ টেস্টের জন্য দুই আসামির প্রস্রাবের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2026, 08:51 PM

Updated : 16 Sep 2026, 05:11 PM

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তান হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামির ডোপ টেস্টের নমুনা কারাগারে গিয়ে সংগ্রহ করা হয়েছে।

রোববার দুপুর সোয়া ১টার দিকে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের একটি দল রংপুর কেন্দ্রীয় কারাগারে যায়। তাদের সঙ্গে রংপুর মেডিকেল কলেজের একজন টেকনোলজিস্ট ও একজন সহকারী ছিলেন বলে জানান ডিবির উপকমিশনার ও রংপুর মহানগর পুলিশের মুখপাত্র সনাতন চক্রবর্তী।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক জিন্নাত আলী বলেন, আদালত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের অনুমতি দেওয়ার পর নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, “মামলাটি স্পর্শকাতর হওয়ায় নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তাদের কারাগার থেকে বাইরে না এনে রংপুর কেন্দ্রীয় কারাগারেই নমুনা নেওয়া হয়েছে।”

রংপুর মেডিকেল কলেজের টেকনোলজিস্ট মোহাম্মদ আশরাফ বলেন, ডোপ টেস্টের জন্য দুই আসামির প্রস্রাবের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে।

ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, “চার হত্যাকাণ্ডের ঘটনাটি ‘অত্যন্ত চাঞ্চল্যকর’। আসামিদের কারাগার থেকে বাইরে আনা হলে তাদের ওপর হামলা বা মব সৃষ্টির আশঙ্কা রয়েছে।

“এ কারণে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে অনুরোধ জানিয়ে টেকনোলজিস্টদের কারাগারে পাঠানো হয়। সেখানেই আসামিদের নমুনা সংগ্রহ করা হয়েছে।”

২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর ওই এলাকার বাসিন্দা মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটির তদন্ত করছে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

আরও পড়ুন:

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি

আদালতে জবানবন্দি: গণপতি পরিবারকে খুনের রাতে বন্ধু ‘সীমান্তের বাসায় ইয়াবা সেবন করেন’ মুগ্ধ ও সিদ্ধার্থ

রংপুরে শিক্ষক পরিবার হত্যা মামলা ডিবিতে

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: মুগ্ধ-সিদ্ধার্থের গ্রেপ্তার নিয়ে বাবা

রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: আদালতে দুই আসামির 'স্বীকারোক্তি'

গণপতি চক্রবর্তীর পরিবারকে হত্যার পর খুনিরা 'বাসায় গোসল করে খেজুর খায়'

'ইয়াবা সেবনে বাধা দেওয়ায়' রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ

গণপতি চক্রবর্তীর পরিবারের আর কেউ রইল না

'ইয়াবা সেবনে বাধা দেওয়ায়' রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ

ফোনে না পেয়ে বাসায় এসে বোনসহ চারজনের লাশ পেলেন পূজা চক্রবর্তী

রংপুরে ৪ খুন: শিক্ষক পরিবারের লাশ পড়েছিল ছাদে-সিঁড়িতে-ঘরে

রংপুরে শিক্ষক পরিবারকে হত্যা: 'এক ভয়াবহ বার্তা'